২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে সোনা জয়ের রেকর্ড ছুঁলেন মাইকেল ফেলপস

ইয়ান থর্পের দেশেই থর্পকে ধরে ফেলেছেন মাইকেল ফেলপস। এবার তাকে ছাড়িয়ে যাওয়ার পালা। শনিবার মেলবোর্নে অনুষ্ঠানরত সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ সোনা জিতেছেন ফেলপস। ২০০১ সালে জাপানের ফুকুয়োকায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছয় সোনা জিতে এক আসরে সবচেয়ে বেশি সোনা জয়ের রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার সুপারস্টার থর্প।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 11:08 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

 ৫০.৭৭ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার বাটারফ্লাই শেষ করে সে রেকর্ড ছুঁয়েছেন ফেলপস। এবার তার লক্ষ্য আটটি সোনা জিতে ১৯৭২ --- এর মিউনিখ অলিম্পিকে মার্ক স্পিৎজের সাতটি সোনা জয়ের রেকর্ডকে ম্লান করা। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু স্পিৎজের সাতটি সোনাই কোনো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ সাফল্যের। স্বদেশী পূর্বসূরীর রেকর্ড রোববারই ছাড়িয়ে যেতে পারেন এ যুগের ‘স্পিৎজ’ মাইকেল  ফেলপস।