বড় জয় দিয়ে শেখ রাসেলকে ছুঁয়েছে মুক্তিযোদ্ধা
চট্টগ্রাম আবাহনীকে দাঁড়াতেই দেয়নি মুক্তিযোদ্ধা। তারা ৪ ----- ০ গোলে ম্যাচ জিতে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা শেখ রাসেলকে ছুঁয়েছে। পয়েন্ট সমান হলেও অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে মুক্তিযোদ্ধা।
বি. লিগের শুরুর দিকে নিজেদের ঠিকমতো মেলে ধরতে না পারলেও এখন যেন অনেকটাই গুছিয়ে ফেলেছে মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবারের এই ম্যাচে তারাই অধিপত্য বিস্তার করেছে। ম্যাচের ১৭ মিনিটে গোলের সূচনা করেন অধিনায়ক সাইফুল ইসলাম মনি।
প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধে হয়েছে আরো তিনটি গোল। ৭০ মিনিটে আরমান, ৮৩ মিনিটে টিটু এবং ৮৭ মিনিটে হাসান আল মামুনের গোলে মুক্তিযোদ্ধার বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয়।
এই পরাজয়ে চট্টগ্রাম আবাহনীর ৫ ম্যাচ থেকে সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট ।
