২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স ইউনিয়নকে লজ্জা দিলো খুলনা আবাহনী

খুলনা আবাহনী ৪ ঃ ব্রাদার্স ২ এর আগে চট্টগ্রাম মোহামেডানের কাছে হেরেছিল মুক্তিযোদ্ধা। তার চেয়েও বড় অঘটনের জন্ম দিয়েছে খুলনা আবাহনী। শুক্রবার ৪ ------ ২ গোলে হারিয়েছে তারা ঢাকা লিগের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 10:32 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ম্যাচের ৪ মিনিটের মাথায় পিকুলের গোল দিয়ে খুলনা আবাহনীর শুরু। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কাজল, মাসুমের থ্রু আয়ত্তে নিয়ে তিনি ব্রাদার্স ডিফেন্ডার জুয়েলকে ফাঁকি দিয়ে পোস্টে বল পাঠান। ৫১ মিনিটে ব্রাদার্সের বিদেশী ইনোক একটা গোল শোধ করে ব্যবধান কমালেও  মিনিট চারেক পরই প্রশান্তের গোলে আবার এগিয়ে যায় খুলনা আবাহনী। ৭১ মিনিটে বদলী খেলোয়াড় আসিকুল আরেকটি গোল করে খুলান আবাহনীর জয় নিশ্চত করেন। মিনিট দুয়েক পরে ইনোক নিজের দ্বিতীয় গোল করলে অঘটনের চূড়ান্ত ব্যবধান অর্থাৎ ২ --- ৪ গোলে ব্রাদার্সের হার নিশ্চিত হয়।