২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাগজের হিসেবে আবাহনী, তবে মোহামেডান এগিয়ে তারুণ্যের তেজে

ঘরোয়া ফুটবলে আবাহনী----মোহামেডান ম্যাচের চেয়ে বড় কোনো আকর্ষণ নেই। তবে সেটা এখন আর ধ্র“ব সত্যের জায়গায় নেই। তার সঙ্গে বি. লিগের এবারকার দ্বৈরথে যোগ হয়েছে বাড়তি মশলা ------- এটা নকীবের বিদায়ী ম্যাচ। ১৮ বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন এই স্ট্রাইকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

তার মানে, দেশে প্রায় দুর্লভ হয়ে যাওয়া এই স্ট্রাইকার প্রজাতিটা আরো ছোট হয়ে যাচ্ছে। সেখানে দখল নিচ্ছে বিদেশীরা। তারপরও এই স্মরণীয় ম্যাচে নামবেন সাদা ---- কালো জার্সি গায়ে নকীবের উত্তরসূরী ফরহাদ, রনি। প্রতিপক্ষ আবাহনীতে খেলবেন স্বদেশী স্ট্রাইকার এমিলি। তারা কি পারবেন পূর্বসূরীর বিদায়ী ম্যাচটিকে স্বাদেশী গোল দিয়ে মহিমান্বিত করতে ?

স্বদেশী স্ট্রাইকারের গোল দিয়ে যখন এক দুরন্ত স্ট্রাইকারের বিদায়কে সর্বাঙ্গ সুন্দর করার কথা ভাবা হচ্ছে, তখন ক্রুসিয়ানির গলায় গোলের হাহাকার। কী স্বদেশী, কী বিদেশী যে কারো পা থেকে গোল হলেই যেন বেচেঁ যান আবাহনীর আর্জেন্টাইন কোচ। “আমাদের মূল সমস্যা গোলের জায়গায়। স্ট্রাইকাররা ভীষণ গোল মিস করছে। সেজন্যই চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে অনেক সুযোগ পেয়েও আমরা জিততে পারিনি”------ বলেছেন তিনি। ওই ম্যাচে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান পেরোডি। ইব্রাহিমকে ঘানা থেকে উড়িয়ে এনেও এখনো ফল পাওয়া যায়নি। তাই কোচ শুক্রবার প্র্যাকটিসে ক্রুসিয়ানি  বেশির ভাগ সময় ফ্রিকিক প্র্যাকটিস করিয়েছেন তাদের দিয়ে। তাতে এগিয়ে পেনাল্টি মিস করা পেরোডিই, বাঁক খাওয়ানো শটে বেশ কয়েকবার বোকা বানিয়েছেন গোলরক্ষক বিপ্লবকে।

নিঃসন্দেহে মোহামেডানেরও একটি গোল মেশিনের দরকার। এটির অভাবেই মুক্তিযোদ্ধার সঙ্গে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেও তারা গোল পায়নি। তিন ম্যাচে তাদের মাত্র দুই গোল, তার একটি আবার নকীবের। তিনিও চাইবেন শেষ ম্যাচে একটা গোল করে বিদায়টা স্মরনীয় করে রাখতে। ম্যাচে তার সঙ্গী  নাইজেরিয়ান পলের দিকেও গোলের জন্য আকুল হয়ে তাকিয়ে থাকবেন শফিকুল ইসলাম মানিক। তবে মোহামেডানের এই কোচ ম্যাচের আগে এগিয়ে রাখছেন আবাহনীকেই, “কাগজে ----- কলমে আবাহনী আমাদের চেয়ে এগিয়ে।”

তবে এগিয়ে থাকাটাই যেন চাপ হয়ে আবাহনীর ঘাড়ে চেপেছে। চড়া দামে স্বদেশীদের দলে নিয়েছে, তারপর ফুটবলের পূণ্যভূমি ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা থেকে ফুটবলার উড়িয়ে এনেও হোঁচট খাচ্ছে। তাই দায়টা বাড়ছে ক্রুসিয়ানিরও, “আমি খেলোয়াড়দের বলেছি, øায়ুচাপে না ভোগার জন্য। বলেছি, আমার পক্ষ থেকেও কোনো চাপ নেই। মাথা থেকে সব ঝেড়ে ফেলে নিজেদের মাঠে ভালোভাবে মেলে ধরলেই হবে।”

সেদিক থেকে মোহামেডানের তরুণ দলটি অনেক নির্ভার। তাদের কাছে ম্যাচ জেতার জোর দাবি নেই। সমর্থকদের প্রত্যাশাও হয়তো অতোটা নেই বলতে গেলে তারকাহীন এই দলের কাছে। তাই চাপহীন মোহামেডান ধীরে ধীরে উন্নতির পথে। তার নমুনা হয়ে আছে নিজেদের গত ম্যাচ, তারকখচিত মুক্তিযোদ্ধার বিপক্ষে চমৎকার খেলেছে তারা। কোনোরকমে গড়া দলটি সে ম্যাচে তারপরও অবশ্য এক গোলে হারে। ওই ফলাফল নিয়েও অবশ্য সন্তুষ্টই তারা।

কিন্তু আবাহনীর সন্তুষ্টি জয়ে। কোটি টাকা খরচ করে দল গড়ে, বিদেশী খেলোয়াড় --- কোচ এনে আবাহনীর চাহিদা শুধুই ভালো খেলার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।