২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিদেশীকে নিয়ে চিন্তামুক্ত ঢাকা আবাহনী

ক্যাপোরলে ও পেরোদির আবাহনীর হয়ে খেলতে আর কোনো বাধা নেই। দুজনেরই আর্ন্তজাতিক ছাড়পত্র হাতে পেয়েছে আবাহনী। ক্লাব ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, “ক্যাপোরলে ও পেরোদির ছাড়পত্র আমরা হাতে পেয়েছি। আশা করছি, ১৬ মার্চ দ্বিতীয় ম্যাচের আগে বাকি দুজনের ছাড়পত্রও এসে যাবে।” বাকি দুজন, মানে আর্জেন্টাইন মিডফিল্ডার মারিয়ানো সিজার সানচেজ ও ঘানার স্ট্রাইকার ইব্রাহিম। প্র্যাকটিসে আর্জেন্টাইনদের পারফরম্যান্সে খুব সন্তুষ্ট হতে না পেরে আবাহনী গত ৩ মার্চ রাতে ঘানা থেকে উড়িয়ে এনেছে তাদের পুরনো বিদেশী ইব্রাহিমকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 09:02 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

আর্জেন্টাইনদের মধ্যে কেবল ডিফেন্ডার মারিয়ানো কার্লোস ক্যাপোরলেকেই খুব পছন্দ হয়েছে আবাহনী কর্মকর্তাদের। তার ছাড়পত্র হাতে পাওয়ায় অনেকটা নিশ্চিন্ত তারা। আপাতত দুই  আর্জেন্টাইনের ছাড়পত্র পেয়ে যাওয়ায় একটা ব্যাপার অন্তত নিশ্চিত হলো, আগামী ১৬ মার্চ চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে দুই বিদেশী নিয়ে মাঠে নামতে পারবে ঢাকা আবাহনী।