২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি তদন্তে কমিটি গঠন

জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার নির্মানের দুর্নীতি ও জাতীয় ক্রীড়া পরিষদের অনিয়ম তদন্ত করতে গঠন করা হয়েছে এক তদন্ত কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 08:27 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিকেএসপির মহা পরিচালক ব্রিগেডিয়ার নজীব হাসান, সদস্য সচিব করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খানকে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককেও রাখা হবে এ কমিটিতে, কাকে রাখা হবে তা অবশ্য এখনো ঠিক হয়নি। এই কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে ২১ দিনের মধ্যে। কমিটি আগামী ১১ মার্চ প্রথম সভায় বসবেন বলে জানা গেছে।