২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে বাংলাদেশ। বুধবার ব্রিজটাউনের থ্রি ডাব্লিউজ ওভালে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 01:45 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

স্কটল্যান্ডের তোলা ১৫২ রান তাড়া করতে নেমে ৭ রানেই দু ওপেনার নাফীস (০) ও তামিমকে (৭) হারালেও অধিনায়ক হাবিবুল (৫৭*), সাকিব (৪৫), আশরাফুল (২২*) ও আফতাবের (১৯) ব্যাটে ভর করে ১৫.৫ ওভার হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। দুঃসংবাদ একটাই, দুই রান নিতে নিয়ে কোমরের মাংসপেশিতে টান পড়ায় আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে আফতাবকে।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা স্কটল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করেছে। ৩ উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক। রফিক দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি, তাপস ও সাকিব। অন্যটা রান আউট।