২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপের সেমিফাইনাল লাইন - আপ চূড়ান্ত

চূড়ান্ত হয়ে গেছে জেএফএ কাপ ফুটবলের সেমিফাইনাল লাইন --- আপ। সোমবার বিকেল ২ টায় প্রথম সেমিফাইনালে খেলবে ঢাকা জেলা ও কিশোরগঞ্জ জেলা। বিকেল ৪ টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম ও বিকেএসপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

জেএফএ কাপ অনূধ্ব --- ১৫ ফুটবলের চূড়ান্ত পর্বের শেষ দিনের খেলায় শনিবার চট্টগ্রাম জেলা ৭ --- ০ গোলে খুলনা জেলাকে হারিয়ে বি গ্র“পে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ে সাহেদুল আলম হ্যাট্রিকসহ ৪ গোল করেছেন, এছাড়া মোহন, সৈয়দ ও জুবেল করেছেন একটি করে গোল। এত বড় জয়ে একটা বড় খুঁত হচ্ছে চট্টগ্রামের মোহনের লাল কার্ড দেখে মাঠ ছাড়া।

বি গ্র“প থেকে গ্র“প রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে কিশোরগঞ্জ, যদিও তারা শনিবার ০ --- ১ গোলে হেরেছে সিরাজগঞ্জের কাছে। ৮৩ মিনিটে মূল্যবান গোলটি করেছেন মোমিন।

তার আগেই গ্র“প এ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে ঢাকা ও বিকেএসপি।