২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া দলের দুটো সুসংবাদ

ইংল্যান্ডকে হারিয়ে উৎফুল্ল অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা করছে দুটো সুসংবাদ। গোড়ালির চোট সারিয়ে ম্যাথু হেইডেন এখন সুস্থ হওয়ার পথে। ১৪ মার্চ স্কটল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচেই তার মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে। সেদিন দলের বাইরে থাকলেও পরের ম্যাচ অর্থাৎ ১৮ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে দেখা যেতে পারে অ্যান্ড্রু সাইমন্ডসকেও। গুরুত্বপূর্ণ দুই সদস্যকে প্রত্যাশার চেয়েও আগে ফিরে পাওয়ার সম্ভাবনায় অস্ট্রেলীয় শিবিরেও স্বস্তির সুবাতাস বইছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 09:37 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

গোড়ালির হাড় ভেঙ্গে ফেলা হেইডেন কয়েক দিন ধরেই প্র্যাকটিসে অংশ নিচ্ছেন। তার সুস্থতার লক্ষণ দেখে আশাবাদী হয়ে উঠেছেন পন্টিং। শুক্রবার ইংল্যান্ডকে হারানোর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক জানিয়েছেন,“আজ (শুক্রবার) সে প্রায় দেড় ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করেছে। সেই সঙ্গে দৌড়েছেও অনেকখানি। এসব পারবে কিনা তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম আমরা। দেখে মনে হচ্ছে  খুব দ্রুত  সেরে উঠছে ও। এই মুহূর্তে যেভাবে সব কিছু এগোচ্ছে, তাতে মনে হয় বুধবার (স্কটল্যান্ডের বিপক্ষে) তার খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত।”

গত ৪ ফেব্র“য়ারি ডান হাতের বাইসেপে অস্ত্রোপচার করানো সাইমন্ডসও সেরে উঠছেন দ্রুত। শুক্রবার ক্যাচ প্র্যাকটিস করা ‘সিম্মো’ আগের দিন স্পিনারদের বিপক্ষে ব্যাটিংও করেছেন। এই অগ্রগতি দেখে অস্ট্রেলিয়ার ফিজিও অ্যালেক্স কন্টুরিসও তাকে নিয়ে আশাবাদী। নেদারল্যান্ডসের সঙ্গে সাইমন্ডসের খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি,“১৮ মার্চ তাকে (সাইমন্ডসকে) দেখা যেতেও পারে। এই সম্ভাবনা আমি বাতিল করে দিচ্ছি না।” অস্ট্রেলিয়া অবশ্য নেদারল্যান্ডস নয়, ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচটাতেই এই অলরাউন্ডারকে পাওয়ার আশা করছিল। শেষ পর্যন্ত— নেদারল্যান্ডসের বিপক্ষে খেললে চিকিৎসকদের অনুমান সত্যি প্রমান করে অস্ত্রোপচারের ঠিক ৬ সপ্তাহ পরই মাঠে দেখা যাবে সাইমন্ডসকে।

ঈৎরপরহভড়---এর সহায়তায়