২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাবকে নিয়ে আর দুশ্চিন্তা নেই

স্কটল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে পাওয়া আফতাব আহমেদের কোমরের চোট দুশ্চিন্তাতেই ফেলে দিয়েছিল বাংলাদেশ শিবিরকে। আশার কথা, এমআরআই স্ক্যান রিপোর্ট হাতে আসা পর্যন্তই কেবল সেটা স্থায়ী হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 07:04 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ইনজুরি গুরুতর কিছু নয়, এটা জানার পর এখন স্বস্তির নিঃশ্বাসই ফেলছেন হাবিবুল বাশাররা। রোববার বিকেলে সেই খবরই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমান,“ আমার কাছে যে খবর এসেছে তাতে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে আফতাবের খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এমআরআই রিপোর্টে দেখা গেছে ওর ইনজুরিটা ভয় পাওয়ার মতো নয়।”