এনসিসি ব্যাংকের ‘বিশ্বকাপ কণিকা’
প্রধান অতিথি না আসায় বিশেষ অতিথি পেয়ে গেলেন সেই আসনটা। ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী রোববারই বিদেশ থেকে ফিরেছেন। এবং তারপর রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হয়ে পড়ায় আসতে পারেননি।
তাই বিশেষ অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমানই অলংকৃত করলেন প্রধান অতিথির আসন। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এনসিসি ব্যাংক সংকলিত ও প্রকাশিত ‘বিশ্বকাপ কণিকা’ বইয়ের মোড়কও উন্মোচন করলেন তিনি। পাশে ছিলেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক আমিনুল ইসলাম এবং সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু। এটা অবশ্য এনসিসি ব্যাংকের জন্য মোটেও নতুন নয় । গত বছর বিশ্বকাপ ফুটবলের সময়ও তারা এরকম একটি তথ্য, পরিসংখ্যান ও তারকাদের ছবি সমৃদ্ধ বই প্রকাশ করেছিল। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মাহবুবুল আলম তারা এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমূনও উপস্থিত ছিলেন।
