২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা সফরের 'এ' দলে খালেদ মাসুদ

ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের সিরিজে নির্বাচকরা তাকে দলে রেখেছিলেন। তবে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া খালেদ মাসুদ জানিয়ে দেন, তিনি খেলবেন না। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে এ -- ও জানান, ইংলিশদের বিপক্ষে সিরিজ শেষে ডাকলে তাকে পাওয়া যাবে। তাই বাংলাদেশ ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরের দলে এই সাবেক অধিনায়কও আছেন। ১৬ মার্চ দুটো চারদিনের এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে তুষার ইমরানের নেতৃত্বাধীন দলটি। এই দলের সঙ্গে ওয়ানডে সিরিজের সময় যোগ দেবেন মানজারুল ইসলাম এবং ফরহাদ রেজা। আর চারদিনের ম্যাচ শেষে ফিরে আসবেন দুজন। নির্বাচিত ক্রিকেটারদের ১৪ মার্চ সন্ধ্যা ছয়টার মধ্যে ধানমন্ডির ন্যাশনাল একাডেমী হাউসে রিপোর্ট করতে বলা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 10:32 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

শ্রীলঙ্কা সফরের ‘এ’ দল : তুষার ইমরান (অধিনায়ক), খালেদ মাসুদ, মেহরাব হোসেন, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ শরীফ, সগীর হোসেন পাভেল, নাজিমউদ্দিন, নাদীফ চৌধুরী, নাজমুল হোসেন, তালহা জুবায়ের, মোশাররফ হোসেন, জহুরুল ইসলাম, ডলার মাহমুদ, এবং মাহমুদুল্লাহ রিয়াদ

টিম ম্যানেজমেন্ট : শন উইলিয়ামস (হেড কোচ), গোলাম নওশের (টিম ম্যানেজার), দীপু রায় চৌধুরী (সহকারী কোচ), স্যামুয়েল ব্রাইন (ফিজিও) এবং মোহাম্মদ সালাউদ্দিন (কম্পিউটার এনালিস্ট)