অভিযুক্তরাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে!
যাদের বাদ দেওয়ার জন্য ক্রীড়াঙ্গনে সংস্কার শুরু হয়েছে সেই বিতর্কিত ব্যাক্তিদের নিয়েই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির প্রস্তাবনা পাঠানো হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে।
১৫ সদস্যের এই প্রস্তাবিত কমিটির নাম সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হয়েছে ক্রীড়া উপদেষ্টার অনুমোদনের জন্য।
ভেঙ্গে দেওয়া বিগত কমিটির সাধারণ সম্পাদক গোলাম রসুল মোল্লাকেই করা হয়েছে প্রস্তাবিত অ্যাডহক কমিটির সদস্য সচিব। অথচ তার বিরুদ্ধে ক্রীড়াঙ্গনে নারী কেলেঙ্কারিসহ ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনে ভোট -------- কেনাবেচার অভিযোগও আছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকদের সংগঠন ‘ফোরাম’ ------- এর নেতা হিসেবে তিনি এতদিন ফেডারেশনগুলোর নির্বাচনকে প্রভাবিত করতেন বিভিন্নভাবে। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙ্গে দিয়ে মোল্লাকে যখন ক্রীড়াঙ্গনের বাইরে রাখতে চাইছে পরিষদ, তখনই আবার তাকে সদস্য সচিব করে নতুন কমিটির প্রস্তাবনা !
তার সঙ্গী হিসেবে প্রস্তাবিত কমিটিতে কারা আছেন? গোলাম রসুল মোল্লাই জানালেন, “১৫ সদস্যের এই কমিটিতে টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার লোকজন আছে।” তারা কারা --- এ প্রশ্নের জবাব তিনি এড়িয়ে গেলেও সদস্যদের অনেকের সংযু্িক্ত নিয়ে বিতর্ক আছে। যেমন ট্ঙ্গাাইল জেলা যুবদলের সভাপতি আলী ইমাম তপনের বিরুদ্ধে তহবিল তসরূপের অভিযোগ আছে। হত্যা মামলারও আসামী তিনি। ইকবাল আহমেদ মানিকগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ভেঙ্গে দেওয়ার পর সাধারন সম্পাদক শহীদুজ্জামান রেজাও যোগ দিয়েছেন তাদের সঙ্গে। জেলা ক্রীড়া সংস্থা পরিচালনায় ব্যর্থতার অভিযোগ আছে তিন জনের বিরুদ্ধেই।
