২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপ জিতলো ঢাকা

জেএফএ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-----১৫ ফুটবলের ফাইনালে তারা ২------১ গোলে হারিয়েছে বিকেএসপিকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 09:46 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

তবে ২০ মিনিটে সবুজের গোলে এগিয়ে গিয়েছিল বিকেএসপি। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে সালাহউদ্দিন রুবেল গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন ঢাকা জেলাকে। তারপর ৪৮ মিনিটে রাজুর গোলে ম্যাচের ভাগ্য নির্র্ধারিত হয়। ৮ গোল করে ঢাকা জেলার এই স্ট্রাইকারই হয়ে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।

খেলা শেষে বিজয়ীদেও মধ্যে পুরষ্কার বিতরন করেছেন বাফুফে সভাপতি এস এ সুলতান। এসময় উপস্থিত ছিলেন বাফুফের সহ সভাপতি আব্দুর রহিম ও সিরাজুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।