২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্র“পে বাংলাদেশ

পাঁচ মাসের ব্যবধানে এবছরই ক্রিকেটের আরেকটি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। তবে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ওই আসরটা টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ। প্রথমবারের মতো এই আয়োজনের গ্র“পিং চূড়ান্ত হয়েছে। তাতে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্র“পে। এই গ্র“পে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ‘বি’ গ্র“পে অস্ট্রেলিয়ার সঙ্গী ইংল্যান্ড ও জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও কেনিয়া আছে ‘সি’ গ্র“পে। ‘ডি’ গ্র“পে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান ছাড়াও আছে স্কটল্যান্ড। সেপ্টেম্বরের ১১ তারিখে শুরু হয়ে ২৪ তারিখ পর্যন্ত চলবে টুয়েন্টি টুয়েন্টির প্রথম বিশ্বকাপ। খেলাগুলো হবে কেপটাউন, জোহানেসবার্গ ও ডারবানে।