বিদেশীরা নিষ্প্রভ, মোহামেডানকে জেতালেন জাহিদ
ঢাকা মোহামেডান ১ ঃ আরামবাগ ০ যে দেশী শক্তি নিয়ে অনেক সংশয় ------ সন্দেহ ছিল সেই শক্তিই প্রথম ম্যাচে পার করে দিলো ঢাকা মোহামেডানকে। জাহিদের মহামূল্য এক হেডে তারা ১ ------ ০ গোলে হারিয়েছে আরামবাগকে।
তবে মোহামেডান সমর্থকদের টেনশন বেড়ে গিয়েছিল ৭১ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকায়। তখনই ঘুরে ------ ফিরে আসছিল দুর্ভাগ্যের কথা। বি. লিগে নিজেদের অভিষেক ম্যাচে ঐতিহ্যের সাদা --- কালো জার্সি হারিয়ে বসেছে মোহামেডান। সেটা যদি হয় ভার হারানো, তারও আগে হাওয়া হয়ে গিয়েছিল স্বদেশী শক্তির ধার। ভার এবং ধার দুই -- ই হারানো ঢাকা মোহামেডানের প্রথম ম্যাচে অন্তত ভরসার জয়গা ছিল নাইজেরিয়ানরাই। কিন্তু তাদের পায়েও বিশেষ কিছু নেই। সেটা নতুন কিছুও নয়। বছর দেড়েক আগেই পিটার, ডিভাইন, এমেকারা এই মোহামেডানের হয়ে খেলে কেবল শারীরিক সামর্থেরই প্রমাণ রেখেছিলেন।
প্রথম ম্যাচে দু ---- একবার তবু পলের ফুটবল -- শৈলীর ঝলক দেখা গেছে, বাকি নাইজেরিয়ানরা গতানুগতিক। এবং এই সুযোগে একজন দেশী ফুটবলার দলকে জয় উপহার দেওয়ায় একটু হলেও দেশীয় ফুটবলের স্বীকৃতি জুটেছে।
তাতে নকীব ব্যতিক্রম। তাই অধিনায়ক হয়েও প্রথমার্ধের পর আর মাঠে দেখা যায় নি এই বর্ষীয়ান স্ট্রাইকারকে। তার ব্যর্থতায় ১৬ মিনিটে একটি ভালো সুযোগ হাতছাড়া হয়েছে মোহামেডানের। এছাড়া প্রথমার্ধে জাহিদের জোরালো একটা শটও ঠেকিয়ে পরীক্ষা দিতে হয়েছে আরামবাগের গোলরক্ষক পিরুকে।
তুলনায় দ্বিতীয়ার্ধে তাদের আক্রমনের তীব্রতা অনেক বেড়েছে। এর আগে আক্রমনগুলো রক্ষনভাগ পর্যন্ত পৌঁছালেও দ্বিতীয়ার্ধে রক্ষনভাগ ভেদ করে গোলের সম্ভাবনাও জাগাতে পেরেছে। ৪৮ মিনিটে পল আরামবাগের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ এক থ্রু ঠেলেছিলেন, তা ধরে মিঠু ঠেলেছিলেন আরামবাগের পোস্টে। সেখানে আকরাম না থাকলে হয়তো তখনই এগিয়ে যায় মোহামেডান। গোললাইনের কয়েক পা আগে হেড করে আরামবাগকে বাঁচিয়ে দেন আকরাম। একই জায়গায় দাঁড়িয়ে হেড করেই ৭২ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন জাহিদ। ডান দিক থেকে একেবারে তার মাথায় মাপা ক্রস পাঠিয়েছিলেন আসাদ। ব্যাবধানটা বাড়তেও পারতো, বাড়েনি আমরামবাগের গোলরক্ষক পিরুর চমৎকার পারফরম্যান্সের জন্য। নইলে ডানদিক থেকে পলের লবে সেন্টুর ভলিটাও গোল আদায় করার মতোই ছিল।
পিরুকে বাদ দিলে কিন্তু আরামবাগের আর কোনো ভালো পারফর্মার নেই। তাই একবারও সেরকম আতঙ্ক ছড়াতে পারেনি মোহামেডানের রক্ষনভাগে। কেবল দ্বিতীয়ার্ধে থমাসের একটি ফি ্র--- কিক পোস্টে বাতাস লাগিয়ে গিয়েছিল। অথচ ঢাকা প্রিমিয়ার লিগেও এর চেয়ে অনেক উজ্জ্বল ছিল আরামবাগ।
