শীর্ষে রানী হামিদ ও শারমিন
জাতীয় মহিলা দাবায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও শারমিন সুলতানা যুগ্মভাবে শীর্ষে আছেন ৩ পয়েন্ট নিয়ে। ২ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন শারমিন আক্তার লিজা, জাকিয়া সুলতানা, মাহমুদা হক চৌধুরী মলি ও মিমি আরজুমান।
দাবা ফেডারেশন কক্ষে তৃতীয় রাউন্ডের খেলায় বুধবার রানী হামিদ সাবেক চ্যাম্পিয়ন লিজাকে, শারমিন বরিশালের মাসুদা বেগমকে, জাকিয়া, মিনহাজ আহমেদ মিথিলাকে, মলি নজরানা খান ইভাকে আর মিমি হারিয়েছেন ইভানাকে।
