জেএফএ কাপে জিতেছে সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জ
জেএফএ কাপের চূড়ান্ত পর্বের খেলায় মঙ্গলবার জয় পেয়েছে সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জ।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সিরাজগঞ্জ ১ ---- ০ গোলে হারিয়েছে খুলনা জেলাকে। ৬১ মিনিটে গোলটি করেছেন মিজানুর রহমান। অন্য ম্যাচে কিশোরগঞ্জ ৪ ------ ২ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলাকে। হুমায়ুন কবির দুটো, আল মামুন ও শহীদ একটি করে গোল করেছেন কিশোরগঞ্জের পক্ষে। চট্টগ্রামের হয়ে সোহেল ও ইমামূল ইসলাম গোল করে পরাজয়ের ব্যাবধান কমিয়েছেন।
