২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্ন মিউনিখের মুখোমুখি সমস্যাসঙ্কুল রিয়াল মাদ্রিদ

প্রথম লেগে ৩ ----- ২ গোলে জয় পাওয়ায় এই ম্যাচে রিয়াল মাদ্রিদেরই মানসিকভাবে এগিয়ে থাকার কথা। কিন্তু বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ফিরতি লেগের ঠিক আগে খুব একটা স্বস্তিতে নেই রিয়াল। ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নদের জন্য বড় দুঃসংবাদ ÑÑÑÑ ডেভিড বেকহামের অনুপস্থিতি। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠেয় ম্যাচটাতে খেলতে পারবেন না হোসে আন্তনিও রেইয়েসও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 09:52 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

তুলনায় ম্যানচেস্টার ইউনাইটেড অনেকখানি নির্ভার। লিওঁতে অনুষ্ঠিত প্রথম লেগে ১ ----- ০ গোলে জয় পাওয়ায় নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ সব দিক দিয়েই এগিয়ে থাকবে প্রতিপক্ষের চেয়ে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের অন্য দুই ম্যাচে এসি মিলান স্কটিশ ক্লাব সেল্টিকের এবং আর্সেনাল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোফেনের। দু সপ্তাহ আগে সেল্টিক সফরে মিলান গোলশূন্য ড্র করলেও আর্সেনাল প্রতিপক্ষের মাঠ থেকে ফিরেছিল ১ ----- ০ গোলে পরাজয়ের তিক্ত স্মৃতি নিয়ে।

সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত প্রথম লেগে দুর্দান্ত খেলা বেকহামকে না পাওয়ার দুঃখ তো আছেই, সঙ্গে মিউনিখে ধারাবাহিকভাবে বাজে  খেলার অতীতটাও আতঙ্কিত করে তুলতে পারে রিয়াল----ভক্তদের! জার্মানির অন্যতম প্রধান শহরে সর্বশেষ ৮ ম্যাচের ৭টাতেই হেরেছে রিয়াল, অন্যটা হয়েছে ড্র। মুখোমুখি লড়াইয়েও বায়ার্ন এগিয়ে। এ পর্যন্ত ১৭ টি লড়াইয়ে বায়ার্নের জয় ৯, আর রিয়ালের ৬ টি। সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে রাখতে হবে জার্মানির সফলতম ক্লাবটিকে। টানা দুই ম্যাচ জিতে জার্মান ‘বুন্দেসলিগা’র শিরোপা লড়াইয়ে ফিরে এসেছে তারা। অন্যদিকে শনিবার গেটাফের সঙ্গে ১ ----- ১ গোলে ড্র করে স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র শিরোপা দৌড় থেকে বেশ পিছিয়ে পড়েছে রিয়াল। এ ম্যাচেই হাঁটুতে চোট পাওয়ায় বেকহাম ও রেইয়েসকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে।

তাছাড়া প্রথম লেগ ২ ------ ৩ গোলে হেরে গেলেও বুধবার ১ ------ ০ গোলে জিতলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে বায়ার্ন। কারণ, তখন তাদের সঙ্গে থাকবে প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা। অর্থাৎ দু সপ্তাহ আগে জয়ের হাসি হাসলেও বুধবার মিউনিখে কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে রিয়ালকে।

ম্যানচেস্টার ইউনাইটেড এতটা দুশ্চিন্তায় নেই। তবে ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটার আগে প্রথম লেগের সেই বিতর্কিত গোল কিছুটা হলেও অস্বস্তিতে রাখতে পারে ‘রেড ডেভিল'দের। রেফারির বাঁশি বাজানোর আগেই রায়ান গিগসের ফ্রিকিক থেকে করা গোলটায় কম ঘোলা হয়নি জল। লিল লিখিতভাবে প্রতিবাদ জানালেও উয়েফা তা খারিজ করে দিয়েছে। উল্টো ফরাসি ক্লাবটার বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ এনেছে ইওরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। যা হোক, এই সব গোলমেলে ঘটনার ভীড়ে ম্যানইউ’র জন্য সবচেয়ে বড় সুখবর ---  ওয়েইন রুনি ফিটনেস টেস্টে উৎরে গেছেন। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ১ ------ ০ গোলে জয় পাওয়া ম্যাচে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন অ্যালেক ফার্গুসনের দলের এক নম্বর স্ট্রাইকার।