২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বলেই উইকেট তুলে নিলেন মাশরাফি

প্র্যাকটিস ম্যাচে টসে হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। বারবাডোজের থ্রি ডাব্লিউ ওভালে টসে জিতে কিউইরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসের প্রথম বলে লু ভিনসেন্ট বাউন্ডারি মারলেও পরের বলেই শোধ তুলেছেন মাশরাফি বিন মর্তুজা। ভিনসেন্টকে বোল্ড করে দিয়ে উল্লাসে মেতেছেন বাংলাদেশ দলের এই মূল স্ট্রাইক বোলার। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ বলে ৪ রান তুলেছে নিউজিল্যান্ড। এটা অফিশিয়াল ওয়ানডে ম্যাচ নয় বলে দুদলই ১৩ জন করে খেলোয়াড় ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামাতে পারবে। দাঁতের ব্যথার জন্য এ ম্যাচে ১৩ জনের বাইরে আছেন সহ অধিনায়ক শাহরিয়ার নাফীস এবং কোমরের ব্যথায় ভুগতে থাকা বাঁ হাতি স্পিনার মোহাম্মদ রফিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 08:44 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM