২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত আসছে ৭ মে

বিশ্বকাপের পর ভারতীয় দলের বাংলাদেশ সফর নির্ধারিত হয়ে আছে অনেক আগে থেকেই। এবার সফরসূচীও চূড়ান্ত হয়েছে। সবকিছূ ঠিকঠাক থাকলে রাহুল দ্রাবিড়ের দল দুটো টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে ৭ মে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বরাবর টেস্ট সিরিজ আগে হলেও এ সফরে তার ব্যতিক্রম ঘটছে। ১০ ও ১২ মে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দুটো হবে ঢাকায়, মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ১৫ মে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে শেষ ম্যাচের পর সেখানেই ১৮ মে থেকে সিরিজের প্রথম টেস্ট। ২৫ মে থেকে শেষ টেস্ট হবে মিরপুরে। তিন সপ্তাহের সফর শেষে ভারতীয় দল দেশে ফিরে যাবে ৩০ মে।