২৮ এপ্রিল বাফুফের নির্বাচন
আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভায় আগামী ২৮ এপ্রিল বাফুফে নির্বাচনের দিন ধার্য্য হয়েছে। সকালে বার্ষিক সাধারণ সভা, তারপর দুপুরে ভোট গ্রহণের মাধ্যমে প্রতিদ্বন্ধিদের ভাগ্য নির্ধারিত হবে। এপ্রিল মাসেই শেষে হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ কাল।
আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন সরগরম। মাঠে বি. লিগ শুরু হলেও কর্মকর্তাদের মধ্যে যতো উত্তেজনা নির্বাচন নিয়ে, নিজেদের পদ ধরে রাখা নিয়ে।
রোববারের বাফুফে সভায় ফুটবলার ওমর শরীফের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয়েছে এবং সন্ধ্যায় এই চেক প্রদান করা হয়। গত ১২ ফেব্র“য়ারি জেএফএ কাপের খেলায় আঘাত পেয়ে মারা যান ওমর। ষাট------সত্তরের দশকের ক্যান্সার আক্রান্ত খেলোয়াড় নাজির আহমেদকে চিকিৎসার জন্য দেওয়া হয়েছে এক লাখ টাকা।
