২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেফাঁস মন্তব্য করে বিপাকে ভেঙ্গসরকার

সচরাচর যা হয় ঘটনাটি তার ঠিক উল্টো। দল ঘোষণার পর সুযোগ পাওয়া খেলোয়াড়দের পক্ষে কথা বলা যেন ফরয হয়ে যায় নির্বাচকদের জন্য। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) --- এর প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকারের দিকে সমালোচনার তীর ছুটছে উল্টো কারণে। বীরেন্দর শেবাগকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সুপারিশে --- এ মন্তব্য করায় তার বিরুদ্ধে বিসিসিআই কর্মকর্তারাই এখন সোচ্চার!

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 05:59 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

শনিবার ভারতের এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দিলীপ ভেঙ্গসরকার অকপটে স্বীকার করেছেন ভালো ফর্ম বা সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাননি শেবাগ। তাহলে কেন সুযোগ দেয়া হলো তাকে? এ প্রশ্নের জবাবে ভারতের সাবেক অধিনায়ক জানিয়েছেন অধিনায়ক দ্রাবিড় চেয়েছেন বলেই দলে রাখা হয়েছে ‘বীরুকে’। তার এ মন্তব্য বেশ সাড়া জাগিয়েছে ভারতের ক্রিকেট মহলে। বিসিসিআই  কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন সরাসরি। সংস্থাটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা রতœাকর শেঠি মনে করেন দলের স্বার্থ এবং আচরণবিধির কথা ভেবে ভবিষ্যতে  কোনো মন্তব্য করার আগে তার ্্ক্ষতিকর প্রভাবগুলোও অবশ্যই মনে করা উচিত ভেঙ্গসরকারের,“ দল নির্বাচন নিয়ে মন্তব্য করার উপযুক্ত সময় এটা নয়। আমাদের দল এরই মাঝে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছে। আশা করি এ অবস্থায় যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন ভেঙ্গসরকার। আচরণবিধি তো খেলোয়াড়  বা নির্বাচক ---- সবার ক্ষেত্রেই প্রযোজ্য।” বিসিসিআই সহ --- সভাপতি রাজিব শুক্লাও রতœাকর শেঠির সঙ্গে একমত,“ নির্বাচকমন্ডলীর প্রধানের এমন মন্তব্য করা উচিত নয়। এ ধরনের মন্তব্য বিশ্বকাপের আগে অপ্রোয়জনীয় বিতর্কের জন্ম দেবে। প্রধান নির্বাচকের উচিত এমন মন্তব্য করা থেকে বিরত থাকা। আসলে তো অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করে দল নির্বাচন করেন পাঁচজন নির্বাচক। তা নিয়ে প্রকাশ্যে কথা   --- বার্তা বলা ঠিক নয়।”