ভেঙ্গে দেয়া হচ্ছে ২২ জেলা ও ৩ বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি
ক্রীড়াঙ্গনের অনিয়মকে নিয়মের মধ্যে আনতেই ভেঙ্গে দেওয়া হবে তিনটি বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ২২ টি জেলা ক্রীড়া সংস্থার কমিটি। দু----একদিনের মধ্যেই সংশি¬ষ্ট বিভাগীয় প্রশাসক ও জেলা প্রশাসকের বরাবরে লিখিত নির্দেশনামা পাঠিয়ে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ।
ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর তাগিদেই জেলা পর্যায় থেকে সংস্কার শুরুর উদ্যোগ নিয়েছে ক্রীড়া পরিষদ। সেই সূত্র ধরে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খান জানিয়েছেন, “যেসব কমিটি মেয়দোত্তীর্ণ, যেগুলোর বিরুদ্ধে মামলা আছে এবং যেগুলো অ্যাডহক কমিটি হয়ে এতদিন চলছে সেগুলো ভেঙ্গে দিয়ে নতুন অ্যাডহক কমিটি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং নতুন অ্যাডহক কমিটি হবে অবশ্যই প্রকৃত ক্রীড়া সংগঠকদের নিয়ে।”
এই তিন ধরনের কমিটির মধ্যেই পড়ে গেছে ২২ জেলা ক্রীড়া সংস্থা। আগে থেকেই মামলা মাথায় নিয়ে চলছে এরকম জেলা ক্রীড়া সংস্থার কমিটি আছে ৬টি, সেগুলো হচ্ছে মাদারীপুর, নেত্রকোণা, রংপুর, যশোর, মেহেরপুর ও পিরোজপুর। আর নির্বাচিত কমিটির আগেই মেয়াদ শেষ হয়ে গেছে এরকম আছে ৯টি -------- কুমিল¬া, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, ভোলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নারায়নগঞ্জ ও ঢাকা। এতদিন অ্যাডহক কমিটির দায়িত্বে চলা জেলা ক্রীড়া সংস্থাগুলো হচ্ছে নরসিংদী, মুন্সীগঞ্জ, বান্দরবান, বরিশাল, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ।
বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো হচ্ছে ঢাকা, সিলেট ও খুলনা। তিনটির মধ্যে অ্যাডহক কমিটি হয়েই চলছে সিলেট ও খুলনা এবং ঢাকার কমিটির মেয়াদ পেরিয়ে গেছে আগেই। সে হিসাবে জেলা ও বিভাগীয় ক্রীড়াসংস্থা মিলিয়ে মোট ২৫টি কমিটি ভেঙ্গে নতুন অ্যাডহক কমিটি করার জন্য নির্দেশ যাচ্ছে ক্রীড়া পরিষদ থেকে। কিন্তু যেসব ক্রীড়া সংস্থার বিরুদ্ধে মামলা আছে সংশি¬ষ্ট জেলা প্রশাসকদের নিদের্শ দেওয়া হচ্ছে দ্রুত মামলার নিষ্পত্তি করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়ার ব্যবস্থা করতে।
প্রাক--------নির্বাচনী ব্যবস্থা হিসেবেই এই ২৫টি ক্রীড়া সংস্থার দায়িত্ব্ েআসবে অ্যাডহক কমিটি। যার তিন মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব তুলে দেবে, এরকমই নির্দেশ জাতীয় ক্রীড়া পরিষদের। পরিষদ আশা করে, এবার অন্ততঃ স্থানীয় প্রকৃত ক্রীড়া সংগঠকরা জায়গা পাবেন জেলা ক্রীড়া সংস্থাগুলোতে।
এতে করে আরেকটা বড় সংস্কারও হয়ে যাচ্ছে --------- ফোরাম নেতা গোলাম রসুল মোল¬ার বিদায় ঘন্টা বাজতে যাচ্ছে। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেই তিনি বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে কাউন্সিলর হয়েছিলেন। সুবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-------সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তার নেতৃত্বাধীন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যদের নিয়ে গঠিত ফোরাম ভোট কেনা----বেচার অপকর্মেও জড়িয়ে পড়েছিল। এবার সেটা বন্ধ হওয়ার একটা উজ্জল সম্ভাবনা। কারণ ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ভেঙ্গে দিলে বিদায় নিতে স্বয়ং মোল¬াকেই।
