ইংল্যান্ড 'এ' কে এগিয়ে রাখলেন নিক কম্পটন
নিক কম্পটনের ৯২ রানের সুবাদে ইংল্যান্ড এ দল পৌঁছে গেছে খুব ভালো অবস্থানে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চারদিনের ম্যচের তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৫১ রান তুলে প্রথম ইনিংসে ৯৯ রানে এগিয়ে গেছে তারা। এর আগে মাত্র ১৫২ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস।
তবে বল হাতে বাংলাদেশের সূচনাটা ভালোই ছিল। ৩৮ রানে দুই উইকেট তুলে নিয়ে একটু বিপদেই ফেলে দিয়েছিল ইংলিশদের। যদিও এক দিকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে যাচ্ছিলেন কম্পটন, তাকে ঠিকমতো সঙ্গ দিতে পারেননি কারবেরিও (২৬)। নাদিফ চৌধুরীর বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে তিনি ফিরে গেলে ওপেনার কম্পটনের সঙ্গে জুটি বাধেঁন প্রায়র। চতুর্থ উইকেট জুটিতে তারা ৭৪ রান যোগ করে দলের স্কোর নিয়ে যান ১৫০ রানে।
বাঁ --- হাতি স্পিনার এনামুল হকের বলে প্রায়র (৩৭ ) ডলার মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার পর স্টিভ ডেভিস নেন কম্পটনকে সঙ্গ দেওয়ার ভূমিকা। পঞ্চম উইকেটে তারা ৫৬ রান যোগ করার পর সবচেয়ে বড় সাফল্য পান নাজমুল হোসেন (জুনিয়র)। ২০৬ রানের মাথায় বোল্ড করেন কম্পটনকে (৯২)। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থেমে যাওয়া ইনিংসটি কম্পটন খেলেছেন ১৮১ বলে। ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র চারটি। বোঝাই যায়, কতোটা দায়িত্ব নিয়ে খেলেছেন এই ওপেনার।
বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে দুটো করে উইকেট পেয়েছেন এনামুল হোসেন জুনিয়র ও মোশারফ হোসেন।
