২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ জন নিয়েও লিভারপুলকে হারিয়ে দিলো ম্যান ইউ

শেষ বাঁশি বাজতে তখন আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ঠিক এমন সময় একটা ফ্রি কিক পেল ম্যানচেস্টার ইউনাইটেড। তখন কে ভেবেছিল সুযোগটাকে এমনভাবে কাজে লাগাবেন বদলি হিসাবে নামা জন ও’ শিয়া! ক্রিস্টিয়ানো রোনালদোর নেয়া ফ্রি কিক বিপদমুক্ত করতে গিয়ে উল্টো ও’ শিয়ার সামনে ফেলে দিলেন লিভারপুল গোলরক্ষক হোসে রেইনা। তা থেকেই ম্যানইউ’র জয় নিশ্চিত করা গোল!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

শনিবার লিভারপুলের অ্যানফিল্ডে ১ ----- ০ গোলে পাওয়া জয়টা ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটা এগিয়ে দিয়েছে ‘রেড ডেভিল'দের। ২৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৭২ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলা গত দু বারের চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৬০। ‘ব্লুজ’-- এর চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। তারা অবশ্য ম্যানইউ’র সমান ২৯টি ম্যাচ খেলেছে।

অ্যানফিল্ড থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরলেও অ্যালেক্স ফার্গুসনের দল ম্যাচটা শেষ করেছে ১০ জন নিয়ে। কারণ, লালকার্ড দেখেছেন পল স্কলস। তাছাড়া ওয়েইন রুনির হাঁটুর চোটও তাদের জন্য এক বড় ধাক্কা। তার পরও তো জয়! তবে গোল হওয়ার একটু আগে পিটার ক্রাউচের শট ম্যানইউ গোলরক্ষক এডউইইন ফন ডার সার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে না দিলে ফলাফল অন্য রকমও হতে পারতো!