২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ করা ম্যাচ দিয়ে শুরু বি.লিগ

আবাহনী ০ ঃ মুক্তিযোদ্ধা ০ দেশের দুই সেরা ফুটবল দলের স্ট্রাইকারদের দিকে একটু তাকান ঃ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 10:15 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ক্স আবাহনীর স্ট্রাইকিংয়ে খেলেছেন এমিলি ও জাহেদ পারভেজ---যাদের গড় উচ্চতা ৫ ফুট চার-----পাচেঁর বেশি নয়। হেড করে গোল দেওয়া তাই স্বপ্নবিলাস। ভরসা দু পায়ের ওপরই। তা দিয়ে বল নিয়ন্ত্রণ করতে পারেন, এক-----আধটু ভেল্কিও দেখিয়েছেন বটে কিন্তু গোল করার জন্য যে শট দরকার তা নেই।

ক্স তুলনায় মুক্তিযোদ্ধার মনি------আলফাজ অনেক অভিজ্ঞ কিন্তু এই মুহুর্তে মেদবহুল দুই স্ট্রাইকার। মনি অধিনায়কসুলভ দৌড়া------দৌড়ি যথেষ্ট করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। আর আলফাজের বল আয়ত্তে নিতেই খুব কষ্ট হয়েছে, দু-----একবার নিলেও প্রতিপক্ষের তরুণদের সঙ্গে পেরে উঠেননি।

যাদের দায়িত্ব গোল করার তাদের অবস্থা এই হলে আর গোল হয় কী করে! তাই আবাহনী----মুক্তিযোদ্ধার নিস্ফলা ম্যাচ দিয়েই শুক্রবার শুরু হয়েছে বি. লিগ। তা দেখে পেশাদার লিগের উদ্বোধন করতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসা যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীও সম্ভবত একটু হোচঁট খেয়েছেন। তার বিশ্বাসেও খানিকটা ধাক্কা লেগে থাকতে পারে। ম্যাচের আগে উদ্বোধনী ভাষনে তিনি বলেছেন, “পেশাদার ফুটবল চালু হচ্ছে, এটা একটা গৌরবময় দিন। ক্রিকেট নিজেকে কিছুটা এগিয়ে নিলেও আমি বিশ্বাস করি, গ্রামবাংলার আপামার জনতাকে আবার একত্রিত করবে এই ফুটবল।”

অথচ দুটো দলই এবার অনেক টাকা-----পয়সা খরচ করে দল গুছিয়েছে। কিন্তু মাঠের খেলায় সেই দামের কোনো প্রতিফলন নেই। আবাহনীর তরুণরা দৌঁড়ঝাপ করলেও এখনো সমন্বিত শক্তি হয়ে উঠতে পারেনি। আর প্রথম ম্যাচেই ধরা পড়েছে ফরোয়ার্ড লাইনের ফাকঁ----ফোকর। প্রতিপক্ষ মুক্তিযোদ্ধায় একঝাঁক অভিজ্ঞ ফুটবলার, এই অভিজ্ঞতাকে সময়ে রূপান্তর করলে বলতে হবে বয়সের ভারে ন্যুব্জ একটি দল। কেউ কেউ বলেন, গড় ওজনেও অন্যদের ছাড়িয়ে যাবে মুক্তিযোদ্ধা।

সেই অভিজ্ঞতার ঝলকটা দেখা গেল ‘ডেড বলে’ই। ম্যাচের ৫ মিনিটের মাথায় বক্সের বাইরে ডান কোণা থেকে মুটিয়ে যাওয়া আরমানের ফ্রিকিকটি ধরার সাহস দেখাননি আবাহনীর গোলরক্ষক বিপ্লব। তা পাঞ্চ করেই বুঝিয়ে দিয়েছেন মুক্তিযোদ্ধার এই মিডফিল্ডারের ফ্রিকিক এখনো সমান কার্যকর। ১৪ মিনিটে সাইফুর রহমান মনির আরেকটি ফ্রিকিক ঠেকাতেও বিপ্লবকে পাঞ্চ করতে হয়েছে। ৮০ মিনিটে সেই আরমানের ডান পা থেকে বেরিয়েছে আরেকটি বাকঁ খাওয়ানো ফ্রি-----কিক। এই ফ্রিকিক ছাড়া আর কোনো জারিজুরি ছিল না মুক্তিযোদ্ধার। ছিল না সুন্দর কোনো গোছানো আক্রমণ কিংবা হাততালি দেওয়ার মতো কোনো একক নৈপুন্য।

আবাহনীর খেলোয়াড়দের পায়ে আবার এরকম কিছু নেই। তাদের সম্বল মিলিত আক্রমণ, তা দিয়ে যদি ডিফেন্স ভাঙ্গা যায়! দু-----একবার পরিকল্পিত আক্রমণ করে ওপরে উঠেও শেষটা ভাল করতে পারেনি। ওরকম একটি আক্রমনেই ৪৩ মিনিটে উজ্জ্বল ফাঁকায় পেয়ে গিয়েছিলেন মুক্তিযোদ্ধার দু নম্বর গোলরক্ষক টিটুকে, কিন্তু আবাহনীর এই ফরোয়ার্ড বাঁ পায়ে টোকা দিয়ে বলটা তার হাতে তুলে দিয়ে সহজতম সুযোগটি নষ্ট করেছেন। তার আগে ৯ মিনিটে মু্িক্তযোদ্ধার পোস্ট ছেড়ে টিটু বেরিয়ে এলেও সিরাজী ফাঁকা পোস্টে শটটি রাখতে পারেনি।

স্পষ্টতই মাঠে উপস্থিত ১০-১২ হাজার দর্শকের জন্য উপভোগ করার মতো ফুটবল নয়, কিন্তু দুপক্ষের মধ্যে উত্তেজনা ছিল প্রবল। যা বাড়াবড়ি রূপ নিয়েছিল আবাহনীর আবুল ও মুক্তিযোদ্ধার আরমান আজিজের মধ্যে। প্রায়া হাতাহাতির পর্যায়ে যাওয়ায় রেফারি তৈয়ব হাসান দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন। ১০ জনের এই লড়াইয়ে অবশ্য দ্বিতীয়ার্ধে আবাহনীই বল দখলে এগিয়ে ছিল। ভাল সুযোগ পেয়েছে তারা, ৮৫ মিনিটে বদলি খেলোয়োড় আব্দুল্লাহ পারভেজের পাঠানো বলটি বুকে দিয়ে নামিয়ে প্রাণতোষ দিয়েছিলেন বদলি স্ট্রাইকার টিপুকে। তিনি শেষ সুযোগটি নষ্ট না করলে হয়তো আবহনী পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতো।

পয়েন্ট ভাগাভাগিরও একটা ভাল দিক হচ্ছে আবাহনী কর্তারা এখন আর্জেন্টাইনদের ছাড়পত্র আনার জন্য উঠেপড়ে লাগবে। যে আনুষ্ঠানিক কাগজ----পত্রের অভাবে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারেননি তারা। মুক্তিযোদ্ধার জন্যও শিক্ষা আছে--------আরো কয়েকজন ভাল বিদেশী দলে নিতে হবে। নইলে ভুগতে হবে।