২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-মুক্তিযোদ্ধার গোলশুন্য ম্যাচ দিয়ে শুরু বি. লিগ

দীর্ঘ অপেক্ষা শেষ করে মাঠে গড়ালো পেশাদার ফুটবল লিগ, যার সংক্ষিপ্ত নাম বি.লিগ। শুক্রবার বিকালে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের পর আবাহনী এবং মুক্তিযোদ্ধার ম্যাচ দিয়ে শুরু হয় পেশাদার ফুটবল লিগের যাত্রা। কিন্তু সেই ম্যাচটি লিগ জমজমাট হয়ে ওঠার কোনো ইঙ্গিত দিতে পারেনি। ম্যাচটি শেষ হয়েছে কোনো গোল ছাড়াই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

এর আগে ১১ দলের এই প্রতিযোগিতা উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। তার সঙ্গে ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশন ( এএফসি) সেক্রেটারি স্যামুয়েল দাতো পল মনি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান।