মাঠে গড়ালো বহুল আকাঙ্খিত বি. লিগ
দীর্ঘ অপেক্ষা শেষ করে মাঠে গড়ালো পেশাদার ফুটবল লিগ, যার সংক্ষিপ্ত নাম বি.লিগ। শুক্রবার বিকালে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের পর আবাহনী এবং মুক্তিযোদ্ধার ম্যাচ দিয়ে শুরু হয় দেশে প্রথমবারের মতো আয়োজিত পেশাদার ফুটবল লিগের যাত্রা।
ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। সহজতম সুযোগটি ছিল আবাহনীর, কিন্তু স্ট্রাইকার উজ্জল প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট খানেক আগে ফাকায় বল পেয়েও তুলে দেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক টিটুর হাতে।
এর আগে ১১ দলের এই প্রতিযোগিতা উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। তার সঙ্গে ছিলেন এশিয়ান ফুটবল কনফেডারেশন ( এএফসি) সেক্রেটারি স্যামুয়েল দাতো পল মনি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান।
