২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলারদের কিন্তু পেশাদার লিগ নিয়ে বাড়তি কোনো উচ্ছাস নেই!

যে ফুটবল লিগ খেলোয়াড়দের দাম কমিয়ে দেয়, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে তার নামই পেশাদার লিগ !

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বাংলাদেশে পা দিয়েই পাল্টে গেল ফুটবল বিশ্বের সবচেয়ে নামি------দামি ও আকর্ষনীয় লিগটির চরিত্র। নতুন চরিত্রের পেশাদার ফুটবল লিগ শুক্রবার সাড়ে ৫ টায় বি. লিগ নাম নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে গড়াচ্ছে। কিন্তু অনেক খেলোয়াড়ই খুশি মনে স্বাগত জানাতে পারছে না এই লিগকে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়ের অভিযোগ, “পেশাদার লিগের অবশ্যম্ভবী বৈশিষ্ট্যগুলোকে বাদ দেওয়া হয়েছে। যেমন এখানে রেলিগেশনের কোনো ব্যবস্থা নেই আর সে কারণে হাতেগোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ ফুটবলারই তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। যে লিগ খেলোয়াড়দের দাম কমিয়ে দেয় সেটা দিয়ে কীভাবে ফুটবলের উন্নতি হবে তা আমার জানা নেই।”

বাস্তবতা এরকমই। আবাহনী, মুক্তিযোদ্ধা বাদ দিলে এবার বাকি দলগুলো ফুটবলারদের নাকি তেমন পয়সা দিচ্ছে না। লিগে অবনমনের পদ্ধতি নেই বলে কারো ভয়ও নেই। তাই ভাল দল গড়ার সেরকম তাগিদও ছিল না। যে কারণে দুবছর আগে ঢাকা লিগে যারা ৫ লাখ টাকায় খেলেছেন তাদের বাজার দর নেমে এসেছে ৩ লাখে। কিন্তু রাগ---ক্ষোভ------লজ্জায় তাদের মুখ বন্ধ করে দিয়েছে। তাই আবাহনীর মিডফিল্ডার উজ্জ্বলের সঙ্গত আশংকা, “ফুটবলের মূল উপাদান ফুটবলার, তারা ঠিকমতো টাকা-------পয়সা না পাওয়া মানে উৎসাহজনক কিছু নেই। সেটার নাম পেশাদার লিগ হলেও কোনো লাভ নেই।”

অনেক ফুটবলারের কাছে এর তুল্যমূল্য ঢাকা প্রিমিয়ার লিগের চেয়েও কম। শুনুন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক আমিনুল হকের মুখে, “প্র্যাকটিসে গিয়ে আমি খুবই আশ্চর্য হয়েছি। দলের খেলোয়াড়দের মধ্যে মানসিকতার কোনো পরিবর্তন দেখলাম না। এটা যে এমন আকর্ষনীয় এক লিগ তা নিয়ে খেলোয়াড়দের মধ্যে যেমন বাড়তি উদ্দীপনা নেই তেমনি লোকজনের মধ্যেও কোনো সাড়া নেই। মনে হয় প্রচারণার কিছু অভাব আছে।”

আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তরফ থেকে সেরকম কোনো উদ্যোগ ছিল না। বি. লিগ যে অনেক আকর্ষনীয় একটি ফুটবল লিগ তাকে সামনে রেখে কোনোরকমের উত্তেজনা-----আবহই তৈরি করতে পারেনি তারা। প্রায় আড়াই বছর আগে পেশাদার লিগের রব তুলেছে বাফুফে। তারপর নানা বিপত্তি------মাঠের দু®প্রাপ্যতা, নিজেদের অদক্ষতায় এই লিগ আট বার পেছাতে হয়েছে। পেছানোর পরও জটিলতার অবসান হয়নি, এখনো কারা স্পনসর করছে তা মুখ ফুটে বলতে পারছে না। প্রাচারনা তো নেই। এসবেরই নেতিবাচক প্রভাব পড়েছে খেলোয়াড়দের মধ্যে।

খেলোয়াড়রাও ভেবে নিয়েছে এ আর এমন কী! কারণ তারা দেখেছে, ক্লাবগুলোর মধ্যেও কাগজ-----পত্রে সই------সাবুদের কিছু আনুষ্ঠানিকতা বাদ দিলে আর কোনো পরিবর্তন নেই। নেই নিজেদের মাঠ, নেই ফিজিও, নেই ভাল ডাক্তার। সর্বোপরি খেলোয়াড়রা এখনো মাসিক বেতন প্রথার বদলে এককালীন টাকাই পাচ্ছে। তাহলে পরিবর্তনটা এসেছে শুধু নামে----- বি. লিগ।

তাই শুরুতেই ফুটবল বিশ্বের আবকর্ষনীয় ফুটবল লিগটি বাংলাদেশে এসে যেন তার স্বকীয়তা হারাতে বসেছে। তবে ্এটাও মানতে হবে, বাংলাদেশের ফুটবলের শেষ চিকিৎসা পেশাদার-----প্রথা। এই চিকিৎসা ঠিকমতো না হলেই বিপদ। এএফসি সেক্রেটারি দ্যাতো পল মনির সতর্ক উচ্চারন, “পেশাদার লিগের শর্তগুলো ফিরিয়ে এনে আস্তে আস্তে অর্জনের পথে যেতে না পারলে কিন্তু এই পর্যায় থেকে প্রথম দেশ হিসেবেই একেবারে ছিটকে পড়তে হবে বাংলাদেশকে।”