২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের শ্রেষ্ঠত্ব নয়, টেন্ডুলকার চান বিশ্বকাপ হোক ভারতের

শুধু ওয়ানডে ক্রিকেটেই নয়, বিশ্বকাপেও সফলতম ব্যাটসম্যানের নাম শচীন টেন্ডুলকার। ক্রিকেটের সেরা আসরে ৩৩ ম্যাচে ‘লিটল চ্যাম্পিয়ন’--এর সর্বমোট রান ১৭৩২, সেঞ্চুরি ৪টি এবং ফিফটি ১২টি। ’৯৬ ও গত বারের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। দক্ষিণ আফ্রিকায় পেয়েছিলেন টুর্নামেন্ট সেরার সম্মানও। তবে এত সব অর্জনের পরও একটা হতাশা এখনো তাড়িয়ে বেড়ায় বিশ্বসেরা ব্যাটসম্যানকে। কখনোই যে বিশ্বকাপ শিরোপার মধুর স্বাদ পাননি ওয়ানডেতে সর্বোচ্চ রান ও সেঞ্চুরিরর মালিক! না পাওয়ার সেই বেদনাকেই এবার চাপা দিতে প্রতিজ্ঞাবদ্ধ টেন্ডুলকার। বৃহস্পতিবার মুম্বাইয়ের ট্যাবলয়েড পত্রিকা ‘মিরর’--এর সঙ্গে কথা বলার সময় সেই প্রতিজ্ঞাই ফুটে উঠেছে তার কণ্ঠে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

“সত্যি কথা বলতে কি, ভাল খেলে বিশ্বকাপ জয় করা আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন। স্বপ্নটা শুধু আমার একারই নয়, পুরো দলেরও। চার বছর পর আয়োজিত কোনো টুর্নামেন্টের গুরুত্ব কেউই অস্বীকার করতে পারবে না”ÑÑঅধরা অর্জনটা সম্পর্কে টেন্ডুলকারের আবেগমাখা আর যুক্তিতে ভরা বিশ্লেষণ। বিশ্বকাপের বিশাল চাপ যে তার সেরা পারফরম্যান্স বের করে আনতে সাহায্য করে সে কথা জানাতেও ভোলেননি বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক,“আমি নির্দ্বিধায় স্বীকার করছি যে বিশ্বকাপের বিশাল ক্ষেত্র প্রতিভা স্ফুরণে উজ্জীবিত করে তোলে আমাকে। এই টুর্নামেন্টে সেরাদের বিপক্ষে সেরারা খেলবে। আর এ ব্যাপারটাই এক জন ক্রিকেটারকে  অনুপ্রানিত করে তোলে। আমাকেও তা করে। আমি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।”

আগামী এপ্রিলে ৩৪ বছর পূর্ণ করতে যাওয়া টেন্ডুলকারের এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ। ‘লিটল জিনিয়াস’--এর দীর্ঘ দিনের সতীর্থ রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী ও অনিল কুম্বলের তো অবশ্যই। অর্থাৎ ক্রিকেটের মহাযজ্ঞে এই চার তারকাকে এবারই শেষবারের মতো একসঙ্গে পাচ্ছে ভারত। মহালগ্নটাকে সুখস্মৃতিতে ভরে রাখতে টেন্ডুলকারই চাইবেনই। আর সে লক্ষ্য পূরণে উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতার ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি,“ভারতের এবারের দলটা দারুণ একটা অনুভূতির জন্ম দিচ্ছে আমার মনে। আসলে যে দল উইকেটের সঙ্গে সবচেয়ে দ্রুত মানিয়ে নিতে পারবে তারাই শিরোপা লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে।”