২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর সঙ্গে ম্যাচ মিস করছেন আমিনুল

বি. লিগ শুরুর আগ মুহুর্তেই বড় এক ধাক্কা খেল মুক্তিযোদ্ধা। আবাহনীর বিপক্ষে প্রথম ম্যাচেই তারা পাচ্ছে না দেশের সেরা গোলরক্ষক আমিনুল হককে। শুধু প্রথম ম্যাচ মিস করাই নয়, আমিনুল কবে থেকে আবার গোলবারের নীচে দাঁড়াতে পারবেন সেটা নিয়ে সন্দিহান মুক্তিযোদ্ধা দলসংশ্লিষ্ট সবাই---ই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 11:00 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

আমিনুলের মেরুদন্ডের নীচের দিকে কোমরের কাছাকাছি জায়গায় ব্যথা বেশ অনেক দিন ধরেই। সেটার চিকিৎসার জন্য মুম্বাই গিয়েছিলেন তিনি। সেখান থেকে চিকিৎসা করে গত মঙ্গলবার দেশে ফিরলেও এখনো প্র্যাকটিসে নামার মতো অবস্থা হয়নি। মু্িক্তযোদ্ধার এই গোলরক্ষকের কথা, “চিকিৎসা ভাল হয়েছে। এখন অনেকটা সুস্থ আমি, চেষ্টা করছি যেন তৃতীয় ম্যাচ থেকে খেলতে পারি।”

কিন্তু মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফ আমিনুলের মতো আশাবাদী হতে পারছেন না, “লিগের শুরুতে তাকে না পাওয়াটা বড় ক্ষতিই। আমার মনে হয় আরো মাস দুয়েক লাগবে তার পুারোপুরি ফিট হয়ে উঠতে। এরকম ইনজুরিতে কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।”

এই বাস্তবতা মেনে নিয়েই আগামী শুক্রবার আবাহনীর বিপক্ষে লড়ার জন্য আমিনুল বিহীন দল সাজাতে হচ্ছে মুক্তিযোদ্ধার কোচকে।