২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিস কাপের বাছাইয়ে মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ

বুধবার থেকে শুরু হয়েছে জুনিয়র ফেডারেশন কাপের এশিয়া-----ওশেনিয়া অঞ্চলের প্রাক-----বাছাইপর্বের খেলা। রমান টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি-------আরা সাফিয়া চৌধুরী। এরপর অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ০-------৩ সেটে হেরেছে শ্রীলংকার কাছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

 ফেড কাপে হারলেও বাংলাদেশ জিতেছে জুনিয়র ডেভিস কাপের প্রাক------বছাইপর্বের খেলায়। সকালে এককে ওমর ফারুক সানি চমৎকার খেলে ৬----০, ৬-----১ গেমে হারিয়েছে মালয়েশিয়ার মোকতারকে। কিন্ত দ্বিতীয় এককে মোফাজ্জল হেরে বসলে দলগতভাবে আবার পরাজয়ের আশংকায় পেয়ে বসে বাংলাদেশকে। কিন্তু বিকেলে দ্বৈতে সানি--------মোফাজ্জল জুটি দুর্দান্ত খেলে ৬-----৩  ও ৭------৬ গেমে মালয়েশিয়ান জুটিকে হারালে ২-----১ সেটে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

জুনিয়র ডেভিস কাপের প্রাক------ বাছাইপর্বের অন্য ম্যাচে পাকিস্তান ২----১ সেটে হারিয়েছে জর্ডানকে। আর ফেড কাপে সিঙ্গাপুর ৩-----০ সেটে হারিয়েছে পাকিস্তানকে।