২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার বিপক্ষে ব্যাটিং বিপর্যয় সামলাচ্ছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ একপর্যায়ে ৪ রানে ২ উইকেট হারিয়ে বসে। বারমুডা ম্যাচের সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফীস এবং আফতাব আহমেদ, দুজনেই কোনো রান না করে আউট হয়ে যান। এরপর ৩০ রানে ওপেনার তামিম ইকবালও ১১ রান করে রান আউট হয়ে গেলে ভয়াবহ বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে সাকিব আল হাসান (৩০) এবং অধিনায়ক হাবিবুল বাশার (১৫) মিলে ব্যাটিং বিপর্যয় সামাল দিচ্ছিলেন ভালোই। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ১৮ ওভারে ওই তিন উইকেট হারিয়েই তুলেছে ৬২ রান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM