২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দুই সিরিজের সাফল্যে গ্রেগ চ্যাপেলও আত্মবিশ্বাসী

ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে দুটো ওয়ানডে সিরিজ জিততে সমস্যা হয়নি। এই দুই সিরিজের ভাল পারফরম্যান্সই কি এতটা আশাবাদী করে তুলেছে গ্রেগ চ্যাপেলকে? ওয়েস্ট ইন্ডিজে রওনা দেয়ার আগে ভারত কোচের কণ্ঠ থেকে যেন ঠিকরে বেরিয়েছে আত্মবিশ্বাস আর ভাল করার প্রতিজ্ঞা। এমনকি ফিল্ডিং নিয়ে ভারতের কয়েক জন সাবেক গ্রেটের দুশ্চিন্তাকেও পাত্তা দিতে রাজি নন তিনি। তার দৃঢ় বিশ্বাস, বিশ্বকাপে ব্যাটিং---বোলিং---ফিল্ডিং তিন জায়গাতেই জ্বলে উঠবে রাহুল দ্রাবিড়ের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

“আমরা সবাই বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটাই ওয়ানডের সেরা টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের জন্য সম্ভাব্য সেরা অবস্থাতেই আমরা আছি”Ñ দলের অবস্থা সম্পর্কে ব্যাখ্যাটা দেয়ার পর চ্যাপেল জানিয়েছেন ভারত এখন আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ,“আমাদের দলটা ভারসাম্য, অভিজ্ঞতা ও তারুণ্য মিলিয়ে দুর্দান্ত। বোলিং আর ব্যাটিংয়ে বৈচিত্র্যও আছে। কন্ডিশন ও প্রতিপক্ষ যেমনই হোক না কেন, এই বৈচিত্র্যই অনেক বেশি বিকল্প পথের সন্ধান দেবে আমাদের।” ব্যাটিং---বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়েও যথেষ্ট আশাবাদী ভারত কোচ। আর তার মতে এসবকিছুর পেছনে আসল শক্তি হিসাবে কাজ করছে দলের,বেশিরভাগ খেলোয়াড়ের দীর্ঘদিন একসঙ্গে খেলা,“সর্বশেষ কয়েকটা ম্যাচে আমাদের ফিল্ডিং খুব ভাল হয়েছে। এই জায়গায় আমরা কঠোর পরিশ্রম করেছি। বিশ্বকাপেও আমাদের ভাল ফিল্ডিংয়ের ধারাবাহিকতা বজায় থাকবে। সবচেয়ে ইতিবাচক ব্যাপার হল এই দলের খেলোয়াড়রা সম্মিলিতভাবে প্রায় ১৯০০ ওয়ানডে খেলেছে। আশা করি এই বিভাগে কোনো ঘাটতি থাকলে তা কাটিয়ে উঠতে পারবো।”

সাম্প্রতিক সময়ে ব্যাটিং অর্ডার নিয়ে খুব বেশি পরীক্ষা---নিরীক্ষার জন্য ভারতে ভীষণ সমালোচিত হতে হয়েছে চ্যাপেলকে। গত বছর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে ভারতের ১-----৪ ব্যবধানে পরাজয় কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উঠতে ব্যর্থতার জন্য অনেকেই দায়ী করেছেন চ্যাপেলের ব্যাটিং অর্ডার নিয়ে মাত্রাতিরিক্ত পরীক্ষা----নিরীক্ষাকে। তবে ব্যাপারটা নিয়ে পরিষ্কার করে বেশি কিছু জানাতে চাননি অস্ট্রেলিয়ার এই গ্রেট ব্যাটসম্যান,“এই মুহূর্তে এটা নিয়ে বেশি কিছু বলতে পারছি না আমরা। কারণ কন্ডিশন ও প্রতিপক্ষের ওপরে অনেক কিছু নির্ভর করছে। আমাদের কিছু পরিকল্পনা রয়েছে এ ব্যাপারে। ওয়েস্ট ইন্ডিজে পৌঁছানোর পর খেলোয়াড়দের সঙ্গেও কথা বলতে হবে। এখনই এ নিয়ে কথা বলা সম্ভব নয়।” ওয়েস্ট ইন্ডিজে গত বছর ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হলেও সেই ম্যাচগুলো থেকে অর্জিত অভিজ্ঞতা এবারের বিশ্বকাপে কাজে লাগাতে চ্যাপেল আগ্রহী,“নিঃসন্দেহে ওয়েস্ট ইন্ডিজে আমাদের বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। গত বছর যে মাঠগুলোতে খেলেছিলাম এবার অবশ্য সেগুলোর কয়েকটাতে খেলবো না। খেলতে হবে কয়েকটা নতুন মাঠে। তবে গত ৩০ বছরে ক্যারিবিয়ানে যে অভিজ্ঞতা হয়েছে আশা করি এবারের কন্ডিশন তার থেকে তেমন ভিন্ন হবে না। বিশ্বকাপে সব সময়ই আয়োজকদের লক্ষ্য থাকে সম্ভাব্য সেরা ব্যাটিং উইকেট তৈরি করা। আর এবারও তা হলে সেটা আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। কারণ ব্যাটিংই তো আমাদের সবচেয়ে বড় শক্তি।”