৫ মার্চ থেকে জেএফএ কাপের চূড়ান্ত পর্ব
আগামী ৫ মার্চ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব----১৫ জেএফএ কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটো ম্যাচ। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটোতে ঢাকা মুখোমুখি হবে নাটোরের এবং বিকেএসপি চুয়াডাঙ্গার। টুর্নামেন্টের ভেন্যু হচ্ছে আর্মি স্টেডিয়াম, সেটা এতদিন নিশ্চিত ছিল না বলেই জেএফএ কাপের চূড়ান্ত পর্ব শুরু হতে এই দেরি।
এর আগে দেশের আট ভেন্যুতে হয়েছে টুর্নামেন্টের আঞ্চলিক পর্ব। আট ভেন্যুর আঞ্চলিক চ্যাম্পিয়ন ঢাকা, বিকেএসপি, চুয়াডাঙ্গা ও নাটোর খেলবে ‘‘ক’’ গ্র“পে। ‘‘খ’’ গ্র“পে খুলনা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ। দুই গ্র“প চ্যাম্পিয়ন দল খেলবে সেমিফাইনালে। চূড়ান্তপর্বের প্রত্যেকটি দলকে ২৫ হাজার টাকা করে দেবে বাফুফে।
