২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসি ভবনে অগ্নিকান্ডে উদ্বেগ হাবিবুলেরও

অ্যান্টিগায় যাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটাররা সারাদিনের বিশ্রাম পেয়েছেন খুব কমই। তাদের জন্য তেমনই একটা দিন ছিল গত সোমবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

 বারমুডাকে হারানোর পরদিন পাওয়া ছুটিটা তারা দারুণ উপভোগও করেছেন ক্রিকেটাররা। বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট টাইগারক্রিকেট ডটকমকে অ্যান্টিগা থেকে টেলিফোনে উপভোগ্য দিনের বর্ণনাই দিয়েছেন হাবিবুল বাশার,“আমরা নৌভ্রমণে বেরিয়েছিলাম। বার্ড আইল্যান্ড নামের একটা জায়গাতেও গিয়েছে। দলের সবার জন্য এই অভিজ্ঞতাটা দারুণ উপভোগ্যও হয়েছে। আমরা খুব কঠিন অনুশীলন করে আসছি। তাই এই বিরতিটা খুব কাজে দিয়েছে।” মঙ্গলবার সন্ধ্যায় (অ্যান্টিগা সময় সকাল) বিএসইসি ভবনে অগ্নিকান্ডের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে ওই ভবনের এনটিভি, আরটিভি ও দৈনিক আমার দেশের ক্রীড়া সাংবাদিকরা সুস্থ্য আছেন কিনা, সেখবরও নিয়েছেন তিনি।