২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগ সরাসরি দেখাবে চ্যানেল আই

ঝুঁকিটা নিয়েই নিল বাফুফে। বি. লিগের ম্যাচ সরাসরি টিভিতে দেখা যাবে, সুবাদে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের চরিত্র ও গুন----মানের ব্যাপারটাও সবার কাছে উন্মোচিত হয়ে যাবে। প্রভাব ইতিবাচক না নেতিবাচক হবে, সেটাই প্রশ্ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 09:55 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

আপাতত বাংলাদেশ ফুটবল ফেডারেশন সুখবর ভাবছে বেসরকারী টিভি চ্যানেল আই----এর সঙ্গে তাদের চুক্তিটাকে। গত মঙ্গলবার সম্পাদিত এই চুক্তি অনুযায়ী এই চ্যানেল বি. লিগের ৩০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। আগামী ২ মার্চ আবাহনী -------- মুক্তিযোদ্ধা ম্যাচ দিয়ে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে পেশাদার ফুটবল লিগ।

তবে এখনো পর্যন্ত বড় দলগুলো খেলোয়াড় রেজিস্ট্রেশন করায়নি। আরামবাগ ২০ জন, ফরাশগঞ্জ ১৪ জন এবং ব্রাদার্স ২জন ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়েছে। আবাহনী, মুক্তিযোদ্ধা, মোহামেডান, শেখ রাসেল, ব্রাদার্স এবং ঢাকার বাইরের ক্লাবগুলো দু-----একদিনের মধ্যেই রোজিস্ট্রেশন করাবে বলে জানিয়েছে বাফুফে।

আরেকটা অসম্পাদিত কাজ হলো লিগের স্পন্সর ঠিক না হওয়া। এখনো শোনা কথা হচ্ছে, নিটল ও একটেল যুগ্মভাবেই স্পন্সর করবে এই লিগ। তবে বাফুফের আনুষ্ঠানিক ঘোষনা না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।