২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের সেরা আলমগীর

দিনাজপুর জেলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকালে দুইশোর মতো প্রতিযোগী হাজির হয়েছিল গতি দিয়ে সবার দৃষ্টি কাড়তে। সবচেয়ে বেশি কেড়েছেন দিনাজপুর জেলারই ছেলে আলমগীর হোসেন। গ্রামীণফোন পেসার হান্টে এদিন তিনি স্পিড মিটারে তুলেছেন ঘন্টায় ৭৯ মাইল গতি। সুতরাং ২০ মার্চ অনুষ্ঠেয় প্রথম পর্বের চূড়ান্ত বাছাইয়ের জন্য ঢাকার টিকেট পেয়ে গেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ গতি তোলা বগুড়ার ইউনুস আলী (৭৫ মাইল/ঘন্টা) এবং তৃতীয় দিনাজপুরের ইমরান বিন মোজাহারও (৭৪ মাইল/ঘন্টা) সঙ্গী হচ্ছেন আলমগীরের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 02:15 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

এদিন সকালে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ --- সভাপতি আব্দুস সালাম পেসার হান্টের দিনাজপুর পর্বের উদ্বোধন করেন। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার খন্দকার সাদ বিন মুস্তাফা এবং মার্কেট কমিউনিকেশন অফিসার মঈনুল হক চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসিবির ফাস্ট বোলিং কোচ সারোয়ার ইমরান।