২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-বাংলা গেমসে সাতারুদের সুবাদে বাংলাদেশের আলোকিত দিন

োসামবারও বাংলােদেশর সবেচেয় উਕੴল িডিসিপઆন সাঁতার৷ সঁতারઔেদর কলઘােণই ইে੯দা়়়়়বাংলােদশ বাংলা োগমেস আবার আেলািকত বাংলােদশ৷ আেগর িদন সাঁতােরর িতনটা োসানার সেਔ এই বেਔর সাঁতারઔরা েসামবার োযাগ কেরেছন আেরা ৫িট োসানা৷

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 10:30 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সোমবারও বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল ডিসিপ্লিন সাঁতার। সঁতারুদের কল্যাণেই ইন্দো-----বাংলাদেশ বাংলা গেমসে আবার আলোকিত বাংলাদেশ। আগের দিন সাঁতারের তিনটা সোনার সঙ্গে এই বঙ্গের সাঁতারুরা সোমবার যোগ করেছেন আরো ৫টি সোনা। সাঁতারুদের পাশাপাশি জেগে উঠেছে অ্যাথলেটরাও। তাদের অবদান আরো ৩ টি সোনা। এছাড়া শুটিং থেকে যোগ হয়েছে একটি সোনা। সব মিলিয়ে বাংলাদেশের দখলে এখন ১৩ টি সোনা।

তবে দিনের সবচেয়ে গৌরবের ব্যাপার ছিল এপার বাংলার শামসুদ্দিনের ১০০ মিটার জয় এবং গেমসের দ্রুততম মানবের স্বীকৃতি আদায়। এজন্য তিনি সময় নিয়েছেন ১০.৮ সেকেন্ড। এছাড়া অ্যাথলেটিকসে মাহফুজুর রহমান ১১০ মিটার হার্ডলসে এবং সেলিম মিয়া ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন।

সাঁতারে যোগ হয়েছে আরো ৫ টি সোনা। তার মধ্যে ডলি আক্তার জিতেছেন দুটো, ৫০ মিটার ফ্রি স্টাইলে ৩০ : ৭০ সেকেন্ডে এবং ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ২ মিনিট ৫৭. ০২ সেকেন্ডে। ৫০ মিটার ফ্রি স্টাইলে.সোনা জিততে কাজী মনিরুল ইসলাম সময় নিয়েছেন ২৫.৫৫ সেকেন্ড। এছাড়া আগের দিনের দুই সোনাজয়ী শাহজাহান আলী রনি ও জুয়েল আহমেদ জিতেছেন আরো একটি করে সোনা। রনি ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ৩৪.২০ সেকেন্ডে এবং জুয়েল ১ :০০.৪১ মিনিটে ১০০ মিটার বাটার ফ্লাই শেষ করে সোনা জিতেছেন।

আর শুটিংয়ে থ্রি পজিশন প্রোনে সাবরিনা সুলতানা সোনা জিতেছেন।

দুঃসংবাদ হচ্ছে মহিলা ফুটবল দলের বিদায়। বেস্ট অব থ্রি ম্যাচের প্রথম দুটোতে হেরে গিয়ে বাংলাদেশ মহিলা ফুটবল দল দুই দলের মধ্যে রানার্স আপ হয়েছে। সোমবার দ্বিতীয় ম্যাচে তারা হেরেছে  ০-------২ গোলে