হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের জুনিয়র ডেভিস কাপ বাছাই
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে জুনিয়র ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রাক-বছাইপর্বের খেলা শুরু করেছে বাংলাদেশ। রোববার সকালে রমনা টেনিস কমপ্লেক্সে যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। গ্রামীণ ফোনের অতিরিক্ত জেনারেল ম্যানেজার গালিব আহমেদ আনসারি ও মিডিয়া ম্যানেজার মঈন তারেকও উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও গ্রামীণ ফোনের অর্থ সহায়তায় শুরু হওয়া ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রাক-বছাইপর্বের প্রথম দিনে পাকিস্তান ২-১ সেটে হারিয়েছে বাংলাদেশকে। প্রথমে এককে বাংলাদেশের ওমর সানি পাকিস্তানের হীরা আশিককে হারিয়ে ১-০ তে এগিয়ে দেন বাংলাদেশকে। কিন্তু দ্বিতীয় এককে মোফাজ্জল হোসেনে পাকিস্তানের খুররমের কাছে হেরে গেলে ১-১ হয়ে যায় স্কোরলাইন। তারপর দ্বৈতে ওমর সানি ও মোফাজ্জল জুটি ভালভাবে শুরু করেও হেরে গেলে হার দিয়েই শুরু করতে হয় বাংলাদেশকে।
অন্য ম্যাচে সিঙ্গাপুর ৩-০ সেটে হারিয়েছে জর্ডানকে।
