বারমুডা ৫০ ওভারে ২০৫/৮
অ্যান্টিগায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২০৫ রান করেছে বারমুডা। ৩০ রানে ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ রফিক।
এ ছাড়া সৈয়দ রাসেল, তাপস বৈশ্য, সাকিবুল হাসান,আফতাব আহমেদ ও আব্দুর রাজ্জাক --- প্রত্যেকেই পেয়েছেন একটি করে উইকেট।
জ্বরের কারণে গত কয়েকদিন প্র্যাকটিস করতে না পারায় খেলার কথা ছিল না বাঁ --- হাতি পেসার সৈয়দ রাসেলের। আগের দিন বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট ঞরমবৎপৎরপশবঃ.পড়স এর জানানো ১২ জনের দলেও ছিলেন না তিনি। মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেন রাজীবের পায়ে সামান্য সমস্যা থাকায় টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি বলেই রোববার রাতে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তাই তাপস বৈশ্যের সঙ্গে নতুন বল সামলানোর দায়িত্ব নিতে হয়েছে রাসেলকে। এ ম্যাচে খেলছেন না জাভেদ ওমর এবং রাজিন সালেহও।
