জামিলের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি
আগের দিন মৌখিকভাবে পদত্যাগের কথা বিসিবির সিইওকে জানানোর জন্য ফোন করেই খন্দকার জামিলউদ্দিন জানতে পারেন, এর আগেই বোর্ড সভায় সিসিডিএম চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে।
গাজী গোলাম দস্তগীরকে সিসিডিএমের চেয়ারম্যান করার কথা শনিবার চেপে গেলেও রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি। সেই সঙ্গে এটাও জানিয়েছে যে, জামিলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিসিবি সভাপতি এম আব্দুল আজিজ। বিসিবির একাধিক সাব কমিটির চেয়ারম্যান ও সদস্য ছিলেন জামিল। সিসিডিএম ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছাড়াও মিরপুর প্রজেক্ট স্টিয়ারিং গ্র“প এবং বিসিবির পারফরম্যান্স ইভেলুয়েশন কমিটিরও সদস্য ছিলেন তিনি। ডেভলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরীকে দায়িত্ব চালিয়ে নিতে বলার বিষয়টাও একদিন পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি।
