২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতারে দুটো সোনা, ফুটবলে লজ্জা

প্রত্যাশা অনুযায়ী সাঁতারেই এসেছে ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে বাংলাদেশের প্রথম সোনা। গেমস উদ্বোধনের পর প্রথম দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত দুটো সোনা জিতেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 04:53 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

দুটো সোনাই এসেছে সাঁতারে। পুরুষদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ের সোনা জিতেছেন জুয়েল আহমেদ। আর ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকের সব পদকই জিতেছেন বাংলাদেশের সাঁতারুরা। সোনা জিতেছেন দক্ষিণ এশিয়ান গেমসের সোনা জয়ী শাহজাহান আলী রনি। রূপা জিতেছেন রুবেল রানা। তবে ব্রোঞ্জ জয়ীর নাম জানাতে পারেনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পদক জয়ীদের টাইমিংও জানাতে পারেনি তারা।

বাস্কেটবল আর কাবাডিতে জয় পেয়েছে বাংলাদেশ। কার বিপক্ষে, কী ব্যাবধানের জয় --- এসব বিওএরও অজানা।  ফুটবলে পুরুষ দল ০ --- ৩ আর মেয়েদের দল ০ -১ গোলে প্রথম ম্যাচে হেরেছে - এর বাইরে কোনো তথ্যই নেই বিওএর এইমাত্র পাঠানো ফ্যাক্সবার্তায়।