টসে জিতে ব্যাট করছে বারমুডা
অ্যান্টিগায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বারমুডা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপ দেশটি। উইকেট দুটো পেয়েছেন সৈয়দ রাসেল ও আব্দুর রাজ্জাক।
জ্বরের কারণে গত কয়েকদিন প্র্যাকটিস করতে না পারায় খেলারই কথা ছিল না বাঁ --- হাতি পেসার সৈয়দ রাসেলের। আগের দিন বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট ঞরমবৎপৎরপশবঃ.পড়স এর জানানো ১২ জনের দলেও ছিলেন না তিনি। মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেন রাজীবের পায়ে সামান্য সমস্যা থাকায় টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি বলেই রোববার রাতে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তাই তাপস বৈশ্যের সঙ্গে নতুন বল সামলানোর দায়িত্ব নিতে হয়েছে রাসেলকে। এ ম্যাচে খেলছেন না জাভেদ ওমর এবং রাজিন সালেহও।
