২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে থাকছেন ইরফান পাঠান

বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা হয়েছে, সেই দলে আছে তার নাম। তারপরও সংশয়মুক্ত হতে পারছিলেন  না ইরফান পাঠান।  বোলিং ফর্ম এবং ফিটনেসের কারণে তার বিশ্বকাপ ২০০৭ খেলা নিয়ে সংশয়টা এতদিনে কেটেছে। রোববার ভারতের প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার জানিয়েছেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়েই এবার বিশ্বকাপ জয়ের চেষ্টা করবে ভারত,“ইরফানের  ওয়েস্ট ইন্ডিজ যাওয়া নিশ্চিত। বিশ্বকাপের জন্য ১৫ জনের যে দল ঘোষণা করা হয়েছিল তাতে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

অথচ ইরফানের জায়গায় একটা পরিবর্তনের সম্ভাবনা  কদিন আগেও ছিল। গত শুক্রবার বিশ্বকাপ খেলার জন্য বাঁ --- হাতি ফাস্টবোলারকে তার ফর্ম এবং ফিটনেস প্রমান করতে বলেছিলেন স্বয়ং দিলীপ ভেঙ্গসরকার। দিওধর ট্রফিতে মধ্যাঞ্চলের হয়ে পশ্চিমাঞ্চলের বিপক্ষে ৮.৪ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে তা খানিকটা করে দেখিয়েছেন পাঠান। তাতেই সন্তুষ্ট হয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন ভেঙ্গসরকার।