২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন এএফসি কর্মকর্তারা

আগামী ২ মার্চ থেকে শুরু হবে বি. লিগ। বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া পেশাদার লিগের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে এএফসি থেকে আসছেন আরো তিন অতিথি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 08:59 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফে আশা করেছিল এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মামকে। তিনি আসতে না পারলেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এএফসি সেক্রেটারি দ্যাতো পল মনি স্যামুয়েল। তার সফরসঙ্গী হয়ে আসছেন এএফসির উন্নয়ন কর্মকর্তা ইমতিয়াজ রহমান ও এএফসির ফুটবল লেখক চেতন কুলকার্নি।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে কনসার্ট। সেখানে গান গাইবেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। ওই দিন মহিলা দর্শকদেরও বসার ব্যবস্থা থাকবে আন্তর্জাতিক গ্যালারিতে।