২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফীসের সেঞ্চুরিতে বারমুডার বিপক্ষে আট উইকেটে জিতলো বাংলাদেশ

শাহরিয়ার নাফীসের অনবদ্য এক সেঞ্চুরিতে বাংলাদেশ ৮ উইকেটের এক সহজ জয় পেয়েছে বারমুডার বিপক্ষে। ১১২ বল খেলে শাহরিয়ার অপরাজিত ছিলেন ১০৪ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 11:26 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

অ্যান্টিগার সেন্ট জনসে অনুষ্ঠিত তিন -জাতি টুর্নামেন্টের এ খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বারমুডা ৫০ ওভারে ২০৫ রান করে বারমুডা। ১৪ রানে তামিম ইকবাল আউট হয়ে গেলে আফতাব আহমেদ এবং সাকিব আল হাসানকে নিয়ে দুটি বড় জুটি গড়ে তোলেন নাফীস। আফতাব ৪০ রানে আউট হয়ে গেলেও সাকিব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪২ রানে।