২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা আর আত্মবিশ্বাসের কথা শোনালেন দ্রাবিড়

ক্রিকেট-উন্মাদনায় তাদের দেশ অন্যদের চেয়ে যোজন---যোজন ব্যবধানে এগিয়ে। ভারতে ক্রিকেট শুধু একটা খেলাই নয়, প্রায় ধর্মের মতোই ব্যাপার। প্রাণপ্রিয় দলের জয় মানেই সেখানে জাতীয় উৎসব, আর পরাজয়ের অর্থ জাতীয় শোকের আবহ! সেই দেশের ক্রিকেট দলের অধিনায়ককে তো সব সময় প্রচ- চাপের মধ্যে থাকতেই হয়। রাহুল দ্রাবিড়ও তা ভাল মতোই জানেন। বিশ্বকাপ নিয়ে আশা-আকাক্সক্ষার দোলাচলে দুলতে দুলতে ভারত অধিনায়ক জানাচ্ছেন তার দল এখন দারুণ উজ্জীবিত, অনুপ্রাণিত। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন নিয়েও তার মনে কোনো আশঙ্কার কালো মেঘ জমে নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2007, 10:00 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বিশ্বকাপ উপলক্ষে এ মুহূর্তে সাজ-সাজ রব ওয়েস্ট ইন্ডিজে। অনেক কিছু তৈরি হচ্ছে নতুন করে। সেই নতুনত্বের মধ্যে রয়েছে বেশির ভাগ স্টেডিয়ামের উইকেটও। তবে উইকেট নিয়ে একদমই মাথা ঘামাতে রাজি নন দ্রাবিড়, “উইকেট ধীর না দ্রুত গতির হবে আগে থেকেই সে রকম কোনো ধারণা নিয়ে আমি সেখানে (ক্যারিবিয়ানে) যেতে চাই না। আমি শুধু বিশ্বাস করি যে ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে যে কোনো কন্ডিশনেই আমরা ভাল খেলতে পারবো।” এবং এবারের বিশ্বকাপে তার দলের জোরালো সম্ভাবনাও দেখতে পাচ্ছেন ভারত অধিনায়ক, “বিশ্বকাপে আমাদের ভাল সম্ভাবনা রয়েছে। আশা করি ক্ষমতা অনুযায়ী খেলতে পারবো আমরা। আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এখন শুধু পারফরম্যান্স কেমন হবে সেটা নিয়েই প্রশ্ন। বিশ্বকাপ একটা অসাধারণ টুর্নামেন্ট। সেখানে মসৃণ গতিতে এগিয়ে যেতে হলে সামনে যে প্রতিপক্ষই থাকুক না কেন, তাকে হারাতে হবে। দু মাসের ভাল পারফরম্যান্সই সেখানে সবচেয়ে বড় ব্যাপার।”

ঈৎরপরহভড়--এর সহায়তায়