২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় টিটি শুরু হচ্ছে রোববার থেকে

রোববার থেকে উডেন ফ্লোর জিমন্যাসিয়ামে শুরু হচ্ছে ২৮তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। এক বছর বিরতির পর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে ৩৯টি দল আর এর পৃষ্ঠপোষক হিসেবে থাকছে পাললিক ডেভেলপার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

এ উপলক্ষে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি এম আবুল সোলায়মান চৌধুরী বলেছেন, “আগের কয়েকবছর ফেডারেশনের কর্মকা- তেমন ছিল না, অনেকটা স্থবির ছিল বলা যায়। বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে সেই স্থবিরতা কাটাতে চাই আমরা।” গত ২৮ ডিসেম্বর আগের নির্বাচিত কমিটি ভেঙ্গে দেওয়ার পর আবার তার নেতৃত্বেই গঠন করা হয় টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটি।

আগের কমিটির সভাপতি হিসেবে তিনি কী এই ব্যর্থতার দায় এড়াতে পারেন? “কিছুটা হলেও আমার দায় আছে”-স্বীকার করেছেন প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান।

রোববার থেকে শুরু এই জাতীয় টিটিতে ৩১১ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন ১০ টা ইভেন্টে। এখন পুরুষ বিভাগে শীর্ষ বাছাই বিমানের মোস্তফা বিল্লাহ আর মেয়েদের মধ্যে আনসারের সালেহা শীর্ষে আছে বলেই জানিয়েছেন আয়োজকরা। টুর্নামেন্টের পৌনে ৬ লাখ টাকার বাজেটের সাড়ে ৩ লাখ টাকা দিচ্ছে পাললিক ডেভেলপার্স।